• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরোধী দলকে সংসদে আলোচনায় বসার আহ্বান চিফ হুইপের তৈরি পোশাকে বাংলাদেশের পরবর্তী বড় বাজার হতে পারে জাপান! চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক যুক্তরাজ্যে ঝড়ের তাণ্ডব, ৮২ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে : আইজিপি এআইয়ের অনুসন্ধানে পিএইচপি-র বিশাল ত্রুটি, বিশ্বজুড়ে তোলপাড় সৌদির বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে হুতিরা মাদক ও মদের আড্ডায় বেসরকারি কর্মকর্তারা, অতিরিক্ত ডিআইজির বাড়ি ঘিরে রহস্য! দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের

বিরোধী দলকে সংসদে আলোচনায় বসার আহ্বান চিফ হুইপের

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

রাজপথে লংমার্চ ও মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, লংমার্চ করে যদি সব সমস্যার সমাধান করা সম্ভব হতো, তাহলে সবার আগে প্রধানমন্ত্রীই সেই উদ্যোগ নিতেন।

 রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 চিফ হুইপ বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বৈশ্বিক কারণে সৃষ্ট জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের দাবিগুলো তুলে ধরেন চিফ হুইপ।

 নূরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন। সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিদের মতামত তুলে ধরা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার উপযুক্ত জায়গা। তাই রাজপথে লংমার্চ ও মিছিলের পরিবর্তে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া উচিত।

 এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটের জন্য বাংলাদেশ ন্যায়বিচার চায়। এর প্রভাবে দেশের কৃষিজমি নষ্ট হচ্ছে এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাণহানির পাশাপাশি বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে।

অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। এরপরও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com