• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্যালন ডি’অরের জানা-অজানা যত ইতিহাস ১০ দিন পর গলার লকেটে মিলল নিখোঁজ শিক্ষিকা মুক্তার পরিচয় দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের প্রস্তাব ইউনেস্কোর ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মানে জিহবাটা বের করে হাঁফাচ্ছে: মো. তারেক জাপানের বিনিয়োগে দেশে নতুন ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী আবুল খায়ের স্টীল মেল্টিং কারখানা পরিদর্শন করলেন জার্মান ভাইস মিনিস্টার ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী দশম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬ শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ বৈঠক শেষ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। এতে সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি ও কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্যাসিফিক আর্মি কমান্ডের স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।

বৈঠকে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও দুই পক্ষ একমত হয়।

বৈঠকের আগে ২৬ অক্টোবর সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।

দুই দেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com