• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় জোটের ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, জানা যাবে রোববার স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আওয়ামী লীগ: জামায়াত আমির প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণে ১৪ দিনের নিষেধাজ্ঞা

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা নীলক্ষেত-আজিমপুর সড়কের দু’পাশ বন্ধ করে এই অবস্থান কর্মসূচি শুরু করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, অবরুদ্ধ অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে ছাড়াতে রাতে পুলিশ তাদের শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করেছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এতে তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই ডক্টর মেহেরুন্নেছাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রেখেছিলো শিক্ষার্থীরা। পরে রাতে অবরুদ্ধ অধ্যক্ষকে পুলিশি সহয়তায় নিয়ে যাওয়া হয়। মূলত অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকির অভিযোগ এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com