• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় জোটের ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, জানা যাবে রোববার স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আওয়ামী লীগ: জামায়াত আমির প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণে ১৪ দিনের নিষেধাজ্ঞা শনিবার সারাদেশে বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আওয়ামী লীগ: জামায়াত আমির

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করেছিল বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য।’

গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে। বর্তমান সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন কায়েম করছে দলটি।’

তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলেই সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে যেমন বিএনপি বাধ্য হয়েছে, তেমনি গণভোটের রায় মানতেও বাধ্য হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে গিয়ে মাতারবাড়ী নিয়ে কী করেছেন, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির। সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে সরকারের অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে। বর্তমান সরকার বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com