সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মিলে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার ব্যাপারে ভাবছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-সাইবানি শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনের রাজধানী মানামায় একটি সম্মেলনে কথা জানান।
তিনি বলেন, “মক্কা প্রতিরক্ষা জোটে সিরিয়ার যোগ দেওয়া নিয়ে এখন আলোচনা হচ্ছে।”
সিরীয় মন্ত্রী জানান, সিরিয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। ফলে এ অঞ্চলের নিরাপত্তায় যে কোনা উদ্যোগকে তারা স্বাগত জানাবেন।
গত আগস্টে পবিত্র নগরী মক্কায় এই চুক্তি স্বাক্ষর করে সৌদি, পাকিস্তান ও তুরস্ক। এতে বলা হয়েছে, এই তিন দেশের ওপর কারও ওপর যদি কোনো সশস্ত্র হামলা হয় তাহলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং যার যার সামর্থ্য ও শক্তি নিয়ে এগিয়ে আসবে। অনেক বিশ্লেষক এটিকে মুসলিম ন্যাটো হিসেবে অভিহিত করছেন।
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার অন্যতম বড় সমর্থক সৌদি আরব। তারা সিরিয়াকে পুনর্গঠনে সব ধরনের সহায়তা দিচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন আহমেদ আল সারা। যিনি আগে জোলানি নামে পরিচিত ছিলেন।
মক্কা জোটের প্রধান দেশ সৌদি আরব বর্তমানে হুথিদের হামলার মুখে আছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান ও তুরস্ক সৌদিকে সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে।