সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করেন তিনি।
এতে ক্যাপশন দেওয়া হয়, ১৫ দিনের মধ্যে ২টা বিভ্রান্তিকর লিড নিউজের নেপথ্যে জামায়াতের ফান্ডিং?
ভিডিওতে অভিযোগ করে রাশেদ খান জানান, ১৫ অক্টোবরের প্রতিবেদনে তাকে ঢালাওভাবে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে তার কাজের বিষয়ে সামান্যই উল্লেখ করা হয়।
তিনি বলেন, বিএনপিতে যোগ দেওয়া সত্ত্বেও তাকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
রাশেদ খান জানান, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমার দেশে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
তার দাবি, জ্যেষ্ঠ ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৈঠক করেছেন। এ বিষয়ে জামায়াতকে তদন্তের চ্যালেঞ্জ জানান তিনি। এ বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বা দলটির গঠিত তদন্ত দলকে প্রমাণ সরবরাহ করতে পারেন তিনি। যদি বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়, জামায়াত তার নামে মানহানির মামলা করতে পারে।