• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এআইয়ের অনুসন্ধানে পিএইচপি-র বিশাল ত্রুটি, বিশ্বজুড়ে তোলপাড় সৌদির বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে হুতিরা মাদক ও মদের আড্ডায় বেসরকারি কর্মকর্তারা, অতিরিক্ত ডিআইজির বাড়ি ঘিরে রহস্য! দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী নির্বাচনে বিশৃঙ্খলা করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবে না: প্রতিমন্ত্রী এটিই কি মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা ভারতে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শনে রুবিও, কিন্তু কেন? আলজেরিয়ার প্রেসিডেন্টের নির্দেশনায় জ্বালানি সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

Reporter Name / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর আমদানি শুল্ক ‘যথেষ্ট পরিমাণে’ বাড়াবেন। স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ভারতের বিরুদ্ধে ‘ব্যাপক মুনাফার জন্য রাশিয়ার তেল কিনে পুনরায় বিক্রি’ করার অভিযোগ তোলেন।

ট্রাম্প দাবি করেন, ‘ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে বড় মুনাফা করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধযন্ত্র কত মানুষ হত্যা করছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এ কারণে, আমি ভারতের পণ্যের ওপর মার্কিন শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়াবো। এই বিষয়টি নিয়ে আপনার সচেতনতার জন্য ধন্যবাদ।’

তিনি শুল্কের হার বা কার্যকর হওয়ার সময়সীমা উল্লেখ করেননি।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল পশ্চিমা সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, ‘ভারতের তেল আমদানি ভারতীয় ভোক্তাদের জন্য সাশ্রয়ী ও স্থিতিশীল জ্বালানি নিশ্চিত করে। এই প্রেক্ষাপটে ভারতকে লক্ষ্য করা অন্যায্য ও অযৌক্তিক। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com