• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দরজা, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ ইকবাল সোবহানকে আটকের কারণ জানাল পুলিশ একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ভারত থেকে সার্ভারে প্রবেশ: নিরাপত্তাঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা, বাস্তবায়নের আশ্বাস পোশাক মালিকদের পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী আমেরিকায় জীবনযাত্রার ব্যয় বনাম নির্বাচনের ১২ বিলিয়ন ডলারের রেকর্ড

জন্মদিনের রেশ কাটেনি, পরীমনির জন্য চমকের পর চমক!

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সম্প্রতি বেশ ঘটা করে পালিত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। বিশেষ দিনটির উদযাপন শেষ হলেও উপহারের চমক এখনো পাচ্ছেন এই অভিনেত্রী।

প্রিয়জনদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে আনন্দিত পরীমনি। এবার তেমনই একটি উপহার পেয়ে রীতিমতো চমকে গেলেন তিনি।

উপহারটি কী, তা নিজেই ভক্তদের জানিয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেটি ভাইরাল হয়েছে। এক ঘণ্টা হওয়ার আগেই ভিডিওটিতে রিয়েক্ট পড়েছে ৮ হাজারেরও বেশি। সেখানে মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৪শ নেটিজেন।

ভিডিওতে দেখা যায়, উপহারের প্যাকেট খুলছেন তিনি। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে আসে বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের একটি ল্যাপটপ।

উপহারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমনি। জন্মদিন উপলক্ষে পাওয়া এই চমক তার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কে তাকে এই উপহার পাঠিয়েছেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

জন্মদিন ঘিরে পরীমনির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রকাশের মধ্যেই নতুন এই উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com