• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

ভারত থেকে সার্ভারে প্রবেশ: নিরাপত্তাঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ভারত থেকে সার্ভারে প্রবেশসহ বেশ কিছু নিরাপত্তাঝুঁকি শনাক্ত হওয়ায় অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘ডিজিপে’কে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, যাচাই প্রক্রিয়ায় বেশকিছু নিরাপত্তা ত্রুটি পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে ডিজিপে’র দাবি, কোনো আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে এনপিএসবির মাধ্যমে তাদের লেনদেন বন্ধ হয়ে গেছে। তাদের অন্যান্য সেবা চালু আছে।

আরিফ হোসেন খান বলেন, সাইবার নিরাপত্তা ও নাগরিকের তথ্যের গোপনীয়তা রক্ষা আমাদের অগ্রাধিকার। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হওয়ার অভিযোগ উঠলে বাংলাদেশ ব্যাংক সেটিকে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে বলে জানান তিনি। তদন্তে সময় লাগে বলে প্রাথমিক ব্যবস্থা হিসেবে ডিজিপেকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

ডিজিপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ জানান, তাদের জনবল ও ভারতে থাকা ডেভেলপার নিয়ে মূলত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাদের দ্বন্দ্ব। তাদের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে আলাদা কোনো কর্মী নেই। অন্য দায়িত্ব পালন করা এক কর্মীই এটি সামলান। এতে বাংলাদেশ ব্যাংকের আপত্তি রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা কর্মী চায় তারা।

ভারত থেকে সার্ভারে প্রবেশের বিষয়ে তিনি বলেন, ডিজিপের সিস্টেম ভারতের একটি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দল তৈরি করেছে। ভারতীয় ডেভেলপারদের শুধু নির্ধারিত উন্নয়ন কাজের জন্যই সিস্টেমে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তার মতে, বাংলাদেশ ব্যাংক ‘ভারতীয়’ শুনেই আপত্তি জানিয়েছে। তারা প্রশ্ন করেছে, কেন প্রযুক্তি উন্নয়নের কাজ বাংলাদেশে আনা হচ্ছে না। তার মতে, বাংলাদেশে কাজ করা অনেক কোম্পানির সিস্টেম বা ডেটা ভারতসহ অন্যান্য দেশে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com