• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আওয়ামী লীগ: জামায়াত আমির প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণে ১৪ দিনের নিষেধাজ্ঞা শনিবার সারাদেশে বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ

ইকবাল সোবহানকে আটকের কারণ জানাল পুলিশ

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকে হেফাজতে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের নিয়ে যায়। সেখান থেকে তাদের মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আজ ডিবিসি কার্যালয়ে একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি বিষয়টি জানতে পারে। পরে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি সদস্যরা সেখানে যান এবং ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, তাদের দুজনের সঙ্গে কথা বলা হচ্ছে। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তিনি জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন।

ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com