• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দরজা, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ ইকবাল সোবহানকে আটকের কারণ জানাল পুলিশ একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ভারত থেকে সার্ভারে প্রবেশ: নিরাপত্তাঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা, বাস্তবায়নের আশ্বাস পোশাক মালিকদের পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী আমেরিকায় জীবনযাত্রার ব্যয় বনাম নির্বাচনের ১২ বিলিয়ন ডলারের রেকর্ড

সরকার ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে: হান্নান মাসউদ

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সরকার পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, নয় মাসে ব্যাংক লুট, টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়েই ব্যস্ত সরকার। বিরোধী মত দমন নিয়ে ব্যস্ত দলটি। শ্রমিক অসন্তোষের জন্য একমাত্র তারেক রহমানের অপরিপক্ক সিদ্ধান্তই দায়ী বলে মন্তব্য করেন তিনি।

এনসিপি নেতা বলেন, এমন সব উপদেষ্টা, মন্ত্রীদের নিয়োগ দেয়া হয়েছে, যারা দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বারবার লুটেরা গোষ্ঠীকে সুযোগ করে দিচ্ছে সরকার।

প্রতিটি খাতে অস্থিতিশীলতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের দাম-চালের দাম যে পরিমাণ বেড়েছে, তা শ্রমিকদের বেতনের সাথে যুক্ত করুন। মুদ্রাস্ফীতির সাথে বেতন সমন্বয় করতে হবে।

হান্নান মাসউদ বলেন, যেকোনো আন্দোলনে সরকার নিষিদ্ধ দল খুঁজে পায়। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী ইন্ধনের দায় শ্রমিকদের ওপর চাপাবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com