• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইসরায়েলকে আর সহায়তার প্রয়োজন নেই : ট্রাম্প

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বছরে প্রায় ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলারের মার্কিন সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েল এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ এবং যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা ছাড়াই নিজেদের অস্ত্র কিনতে সক্ষম।

মঙ্গলবার স্থানীয় সময় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম। তবে বছরের শেষে তা বন্ধ হয়ে যাবে।’

সহায়তা বন্ধের কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল এখন সমৃদ্ধ একটি দেশ। তাদের আর মার্কিন সহায়তার প্রয়োজন নেই।

তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইসরায়েলের ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান। তিনি একে দেশটির নিরাপত্তার জন্য বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেছেন।

ট্রাম্পের ঘোষণার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান বলেন, দীর্ঘ যুদ্ধের পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় বিপুল পরিমাণে বেড়েছে। একই সঙ্গে আক্রমণাত্মক অস্ত্রের মজুদ পুনর্গঠন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা ফিরিয়ে আনা প্রয়োজন।

এমন সময়ে নেতানিয়াহু সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মনে করছেন তিনি। গোলান বলেন, ‘মার্কিন সহায়তা বন্ধ হওয়া ইসরায়েলের নিরাপত্তা ও জনগণের জীবনযাত্রার মানের জন্য বড় আঘাত। এমন সংকটময় সময়ে নিরাপত্তার প্রয়োজন মেটানোর আর্থিক বোঝা পুরোপুরি ইসরায়েলের জনগণের ওপর পড়বে।’

তিনি আরও বলেন, দায়িত্বশীল কোনো প্রধানমন্ত্রী মার্কিন সহায়তা কমানোর পরিবর্তে তা বাড়ানোর চেষ্টা করতেন। নেতানিয়াহু নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট আরও গভীর করছেন এবং ইসরায়েলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলছেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সহায়তা চুক্তির আওতায় ২০২৮ সাল পর্যন্ত বছরে প্রায় ৩৮০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। দুই দেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ এই চুক্তি।

এদিকে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ করেছেন নেতানিয়াহু।

তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের অব্যাহত আগ্রহ নিয়ে ইসরায়েলে উদ্বেগের মধ্যে এ অনুরোধ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com