• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

রূপপুরে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ’ শুরু

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বহুল প্রতীক্ষিত ‘পাওয়ার স্টার্টআপ’ বা বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এম মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক লাইসেন্স ও অনুমোদন প্রদান করেন।

এই চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন পাওয়ার মাধ্যমে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে (রিঅ্যাক্টর) এই প্রথমবার ‘স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন’ বা পরমাণুর নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর ফলে চুল্লিতে এখন থেকে স্থায়ী, ধারাবাহিক ও নিরাপদ উপায়ে শক্তি তথা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

কারিগরি সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটি চূড়ান্ত মাইলফলক স্পর্শ করল।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন কঠোরভাবে মেনে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের স্টেজ ‘বি-ওয়ান’ ইতিমধ্যে সফলভাবে সমাপ্ত হয়েছে। সম্প্রতি স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের জটিলতাও সম্পূর্ণ নিরসন করা হয়েছে।

পরবর্তী ধাপ ‘বি-টু’-তে প্রাথমিক অপারেশনের পর শুরু হবে ‘ক্রিটিক্যালিটি’ পর্যায়। এই ধাপে চুল্লির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলেই বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ।

প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত কাউন্টডাউন শুরুর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটেও বড় ধরনের অগ্রগতি হয়েছে। দ্বিতীয় ইউনিটের ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিং বা প্রাথমিক চুল্লি সচল করার জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ কাজ শুরু করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালেই এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com