• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে : আইজিপি এআইয়ের অনুসন্ধানে পিএইচপি-র বিশাল ত্রুটি, বিশ্বজুড়ে তোলপাড় সৌদির বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে হুতিরা মাদক ও মদের আড্ডায় বেসরকারি কর্মকর্তারা, অতিরিক্ত ডিআইজির বাড়ি ঘিরে রহস্য! দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী নির্বাচনে বিশৃঙ্খলা করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবে না: প্রতিমন্ত্রী এটিই কি মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা ভারতে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শনে রুবিও, কিন্তু কেন?

বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে : আইজিপি

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির বিপিএম পুলিশকে এম্পাওয়ার (ক্ষমতায়ন) করার জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, পুলিশকে শক্তিশালী না করলে আমরা দিনে-রাতে কেউই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো না। বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ, বন্ধুসুলভ পুলিশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

আইজিপি ২৫ অক্টোবর ২০২৬, রবিবার দুপুরে বাগেরহাটে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে নতুন পুলিশ লাইন্সে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণসহ বিভিন্ন শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগের ফলে আমাদের যে সমস্যাগুলো আছে তা অচিরেই সমাধান হবে।

পুলিশ প্রধান বলেন, সকলের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন দরকার। আমাদের বেকারত্ব আছে, ‌প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার বেকারের সংখ্যার সাথে যোগ হচ্ছে। তাদেরকে পুনর্বাসন করার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের “জিরো টলারেন্স”। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা বাল্যবিবাহ, কিশোর গ্যাং, মাদক, দুর্নীতি, জীবনের মান উন্নয়নসহ পনেরোটি সমস্যা সমাধান করতে পারবো।

তিনি বলেন, ইতোমধ্যে আপনার দেখেছেন কিশোর গ্যাং নির্মূলের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ-কে নিয়ে কমিটি করা হয়েছে। এ কমিটি ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত হবে। তিনি বলেন, ইউনিয়নে কে খারাপ লোক, কে কোথায়, কোন পাড়ায় মাদক গ্রহণ করে তা আপনারা জানেন। আপনারা পুলিশকে সহযোগিতা করুন, আমরা আপনাদেরকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে পারবো।
পরে আইজিপি জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com