• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যন্তরমন্তরে আর আন্দোলন না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেলেন ককরোচের দুই নেতা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার অতিরিক্ত ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ করল ইরান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি ‘রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে নজরদারির বার্তা বিপজ্জনক’ আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সিনেমার তারকাদের প্রভাব ও সাফল্য এখন শুধুই বক্স অফিসে সীমাবদ্ধ নেই। সিনেমার বাইরে প্রচারণা ও ব্যবসায়িক খাতেও বিরাট জায়গা দখল করে নিচ্ছেন অনেকে। তেমনই এক তারকা সামান্থা রুথ প্রভু।

দক্ষিণ ভারতীয় সিনেমার এই অভিনেত্রী একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে একটি ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। এটি একটি পারফিউম ব্র্যান্ড। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন তিনি। আর এই ব্র্যান্ডেরই আয় বাড়ছে তরতর করে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি। আবার কিছুদিন আগে তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে। সেটিও বক্স অফিসে বাজিমাত করেছে। আয় করেছে ১০০ কোটি রুপিরও বেশি।

দুই সাফল্য নিয়ে সামান্থা বলেন, “সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।”

সুগন্ধি ব্র্যান্ড ছাড়াও ব্যবসা রয়েছে সামান্থার। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। এটি ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন সামান্থা। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com