• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যন্তরমন্তরে আর আন্দোলন না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেলেন ককরোচের দুই নেতা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার অতিরিক্ত ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ করল ইরান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি ‘রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে নজরদারির বার্তা বিপজ্জনক’ আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। নবরাত্রির আবহে এবার ছোট মেয়ের প্রথম ঝলকও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তারা।

তারকা দম্পতির দ্বিতীয় কন্যার নাম দেবী পাডুকোন সিং। প্রকাশিত ছবিতে ছোট বোনের গালে স্নেহচুম্বন দিতে দেখা গেছে বড় মেয়ে দুয়া পাডুকোন সিংকে।

গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের সুখবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। এবার উৎসবের আবহে পরিবারের চার সদস্যের একটি ছবি প্রকাশ করে ছোট মেয়ের নাম জানালেন তারা।

ছবিতে দীপিকার কোলে নবজাতক দেবী, আর রণবীরের কোলে বড় মেয়ে দুয়া। ছোট বোনের গালে আদর করে চুমু দিচ্ছে সে। ছবিতে চারজনের পরনেই রয়েছে ঘিয়ে ও সোনালি রঙের পোশাক। পরিবারের এই মিষ্টি মুহূর্ত অনুরাগীদের মন কেড়েছে। দেবীপক্ষের আবহে মেয়ের নাম ‘দেবী’ রাখার পেছনে বিশেষ তাৎপর্য রয়েছে বলেও মনে করছেন অনেকে।

বড় মেয়ে দুয়ার প্রথম ছবি প্রকাশের ক্ষেত্রেও উৎসবের আবহকে বেছে নিয়েছিলেন দীপিকা ও রণবীর। দুয়ার জন্মের পর বেশ কিছু দিন মেয়েকে আড়ালে রেখেছিলেন তারা। পরে ২০২৪ সালের দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেন তারকা দম্পতি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর ঘোষণা করেছিলেন দীপিকা ও রণবীর। এরপর ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান দুয়া। মেয়ের জন্মের পর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু দিন গোপনীয়তা বজায় রাখলেও ধীরে ধীরে মেয়েকে ঘিরে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা।

দুই মেয়েকে ঘিরেই বিশেষ কিছু রীতি মেনে চলেছেন দীপিকা ও রণবীর। দুয়ার জন্মের আগের দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তারা। দ্বিতীয় কন্যার জন্মের আগেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন তারকা দম্পতি। দেবীর জন্মের আগের দিনও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com