• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উইটকফ ও নর্ডিক নেতাদের সঙ্গে আলোচনা করতে নরওয়েতে জেলেনস্কি দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ না, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী পূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের প্রতিফলন : অর্থমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চট্টগ্রাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন মন্ত্রী-নেতারা পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, কী আলোচনা হলো? রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামী ব্যক্তিবর্গের সাক্ষাৎ জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ‘উপকার’ করল আফগানিস্তান ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭

চট্টগ্রাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন মন্ত্রী-নেতারা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে একটি সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নগরের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে যাওয়ার কথা রয়েছে। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

পাশাপাশি চট্টগ্রাম সফরে বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দুর্গোৎসব উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়াকে কেন্দ্র করে তার এই সফরসূচি নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com