• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যন্তরমন্তরে আর আন্দোলন না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেলেন ককরোচের দুই নেতা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার অতিরিক্ত ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ করল ইরান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি ‘রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে নজরদারির বার্তা বিপজ্জনক’ আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা: পরীমনি

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তবে এবার কোনো সিনেমা বা অভিনয় নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি একটি বিকৃত ও ভুয়া ভিডিওর কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। সাইবার অপরাধীদের এ ধরনের কর্মকাণ্ডে সম্প্রতি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এই অভিনেত্রীকে।

কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে পরীমনির ওই ভুয়া এআই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও ক্ষোভ।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকায় একটি শো-রুম উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে একের পর এক বিতর্কের মুখোমুখি হওয়া প্রসঙ্গে হাসিমুখেই তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। এখন বিষয়গুলো আমার ভালোই লাগে, এনজয় করি।’

এর আগে একটি ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কথা বলেন পরীমনি। নেটিজেনরা তার এই সাহসিকতার প্রশংসাও করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও বেশি সাহস পাই। তখন মনে হয়, আমি সঠিক পথেই আছি।’

এআই প্রযুক্তি ব্যবহার করে নারীদের ডিজিটাল হয়রানি ইদানীং আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরীমনি। সাধারণ নারীদের সুরক্ষায় এ বিষয়ে সবাইকে এক হয়ে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টা অনেক বেশি সেনসিটিভ। আমার মতো মানুষের এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো আমি বিষয়টি পাত্তাই দিইনি। কিন্তু যখন দেখলাম এটা আর এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন কথা বলতে বাধ্য হয়েছি। এটি যদি কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হতো, তবে হয়তো অনেকে মানসিক চাপে আত্মহত্যাও করে ফেলত—এমন খবর আমরা প্রায়ই দেখি। তাই এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com