• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যন্তরমন্তরে আর আন্দোলন না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেলেন ককরোচের দুই নেতা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার অতিরিক্ত ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ করল ইরান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি ‘রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে নজরদারির বার্তা বিপজ্জনক’ আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘আমরা মাফিয়া ডন বানাব না। সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে এসে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, এক বছরের জন্য ইজারা নিয়ে আইন অমান্য করে কেউ যেন নতুন করে প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা হবে। সরকারি জায়গায় আইনবহির্ভূতভাবে ভবন নির্মাণ করে দখলদারত্ব কায়েমের সুযোগ আর দেওয়া হবে না। আইনের ঊর্ধ্বে কেউ নন।

কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার ও সেখানে ব্যবসায়ীদের নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে কায়সার কামাল বলেন, বাজারটিকে জিম্মি করে জনগণের সম্পদের ওপর অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। সরকার আইনগত প্রক্রিয়ায় সেই সরকারি সম্পদ উদ্ধার করেছে। এখন সেখানে উন্মুক্ত পরিবেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আগে যেসব ব্যবসায়ী সেখানে ব্যবসা করতেন, তাদের নাম-ঠিকানার তথ্য রয়েছে। তাদের নতুন করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি স্বীকার করে ডেপুটি স্পিকার বলেন, ‘আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি। আমি সেটা অস্বীকার করব না।’

এরপর তিনি জানান, আগে তাদের অধিকাংশই ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করতেন। এখন তাদের মালিক হওয়ার সুযোগ তৈরি করে দিতে বন্দোবস্তের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত লালসা ও স্বার্থসিদ্ধির জন্য নাজিরপুরকে ব্যবহার করতে দেওয়া হবে না। সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা হবে। প্রকৃত ব্যবসায়ীরা যাতে সেখানে ব্যবসা করার সুযোগ পান, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com