• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবরোধের মধ্যে সাজেকের পথে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি যন্তরমন্তরে আর আন্দোলন না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেলেন ককরোচের দুই নেতা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার অতিরিক্ত ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ করল ইরান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি

সামরিক শক্তি দিয়ে শান্তি সম্ভব নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সামরিক শক্তি প্রয়োগ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাদের জমি দখলের মাধ্যমে ইসরায়েল নিজের নৈতিক অবস্থান দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে যান ওবামা। সেখানে এক অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে আলোচনায় গাজা যুদ্ধ নিয়ে নিজের উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরেন তিনি।

ওবামার মতে, গাজায় ধ্বংসযজ্ঞ ও রক্তপাত যেকোনো মানুষের হৃদয়কে ব্যথিত করবে। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের পরিণতিতেই আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ওবামা বলেন, নিজেদের ভূমি হারিয়ে ফিলিস্তিনিরা বড় ধরনের অন্যায়ের শিকার হয়েছেন। ইসরায়েল সাধারণ মানুষের জমি দখল করেছে এবং সামরিক শক্তির অপব্যবহার করেছে। এ পরিস্থিতিতে নিজেদের হারানো জমি ফিরে পেতে ফিলিস্তিনিদের সংগ্রামকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

ওবামা আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতি কিংবা সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনই সবকিছু নয়। ‘আমরা শক্তিশালী, তাই যা খুশি তা-ই করব, কাউকে ছাড় দেব না’—ইসরায়েল সরকারের এমন মনোভাব সাময়িক সুবিধা এনে দিতে পারে। তবে দীর্ঘ মেয়াদে তা দেশটির নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।

ইসরায়েলের বর্তমান সরকারকে বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না। নিজেদের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা ফিলিস্তিনিদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com