• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যন্তরমন্তরে আর আন্দোলন না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেলেন ককরোচের দুই নেতা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার অতিরিক্ত ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ করল ইরান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি ‘রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে নজরদারির বার্তা বিপজ্জনক’ আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

Reporter Name / ২৭৮ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাহী কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের জায়গায় দায়িত্ব নিলেন, যিনি সম্প্রতি ভারতের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন।

৪৮ বছর বয়সী জামিল ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ফুটবলার। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দেশের ফুটবলে তার সবচেয়ে বড় অবদান ২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ চ্যাম্পিয়ন করা—যা ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির তৈরি সংক্ষিপ্ত তালিকা থেকে জামিলকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় আরও ছিলেন—ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়ার জাতীয় দলের সাবেক কোচ স্টেফান টারকোভিচ। টেকনিক্যাল কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়ন।

খালিদ জামিল হলেন ২০১১–১২ সালে দায়িত্ব পাওয়া সাভিও মেদেইরার পর প্রথম ভারতীয় যিনি জাতীয় দলের কোচ হচ্ছেন। মাঝে ভারতের ডাগআউট একটানা বিদেশিদের দখলে ছিল।

নতুন কোচ হিসেবে জামিলের প্রথম বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নেশনস কাপে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তাজিকিস্তান ও উজবেকিস্তানে, শুরু ২৯ আগস্ট থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com