• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাদক ও মদের আড্ডায় বেসরকারি কর্মকর্তারা, অতিরিক্ত ডিআইজির বাড়ি ঘিরে রহস্য! দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী নির্বাচনে বিশৃঙ্খলা করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবে না: প্রতিমন্ত্রী এটিই কি মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা ভারতে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শনে রুবিও, কিন্তু কেন? আলজেরিয়ার প্রেসিডেন্টের নির্দেশনায় জ্বালানি সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবরোধের মধ্যে সাজেকের পথে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য কখনো নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। তিনি বলেছেন, শত বছর ধরে সম্প্রীতির এই ঐতিহ্য দেশের মানুষ হৃদয়ে ধারণ করে রেখেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের লালপুরে দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শ্রী শ্রী গৌর গোবিন্দ দেব বিগ্রহ মন্দিরের অফিস কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। একজন বিপদে পড়লে অন্যজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতাই এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম ভিত্তি। তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসত্তা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই বৈচিত্র্য দেশের মানুষের শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

ফারজানা শারমীন বলেন, সম্প্রীতির এই বন্ধন আরও দৃঢ় করে সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য ও সামাজিক বন্ধন অটুট রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com