• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিখোঁজের পর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের ২০ কোটি মানুষের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে এক চুক্তি, ২১ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই শুধু সার্টিফিকেট নয়, দক্ষতা তৈরিই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য: শিক্ষামন্ত্রী ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ‘বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ.লীগ’ মাছ-মাংস-দুধ-ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি তদন্তের সুপারিশ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে দেশের ভেতর ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি নাগরিকই এর সুফল ভোগ করবেন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওর ঐতিহাসিক নিউ ওতানি হোটেলে জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের রূপরেখা তুলে ধরে জানান যে, দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করে তুলতে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার সুযোগ চালু করা হবে। আগামী বছর থেকেই স্কুলগুলোতে জাপানিসহ জার্মান, ফরাসি ও অন্যান্য বিদেশি ভাষা শেখানোর কার্যক্রম শুরু করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এর ফলে শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। এছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় জোর দেওয়ার কথাও জানান তিনি।

স্বাস্থ্য খাতের সম্প্রসারণ ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ:

স্বাস্থ্য খাতকে সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান যে, আগামী পাঁচ বছরে দেশের উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বর্তমানের ৫০ থেকে বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করা হবে। এছাড়া গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং বড় হাসপাতালের চাপ কমাতে উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধাসহ বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়াতে ৮০ শতাংশ নারীসহ মোট এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি সৃষ্টি:

জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়ে জাপানে পাঠানোর ব্যবস্থা করা হবে। জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসে থাকলেও দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতিতে প্রত্যেকেরই ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা এবং এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নেতাকর্মী ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com