প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরসঙ্গী হচ্ছেন আমজনতার সদস্যসচিব মো. তারেক রহমান।
রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন আমজনতার মো. তারেক।
পোস্টে তিনি লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে। ভালোবাসা সবাইকে।’ পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি।
২৬-২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী।