• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অবরোধের মধ্যে সাজেকের পথে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি যন্তরমন্তরে আর আন্দোলন না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেলেন ককরোচের দুই নেতা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার অতিরিক্ত ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ করল ইরান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি ‘রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে নজরদারির বার্তা বিপজ্জনক’

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা : ‘শ্যুটার’ লেলিন গ্রেপ্তার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের তালিকায় তিনি ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত।

সোমবার (১৯ অক্টোবর) ভোরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় ডিবির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে এক মধ্যরাতে রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com